ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
পদত্যাগের দাবির আন্দোলনের মধ্যেই সিকৃবিতে নতুন উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন চলার মধ্যেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড. সফি উল্যাহ মজুমদারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার এগ্রিকালচার এক্সটেশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে সিকৃবির শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ শিক্ষকসহ ১১ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, অধ্যাপক ড. আলিমুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, কেনাকাটা, উন্নয়নকাজ ও প্রশাসনিক সিদ্ধান্তে বিভিন্ন অনিয়ম হয়েছে। তাঁদের দাবি, আবেদনের ন্যূনতম যোগ্যতা পূরণ না করা প্রার্থীদেরও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেধাবী গ্র্যাজুয়েটদের বঞ্চিত করে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের আরও দাবি, সাম্প্রতিক আটজন শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি