ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মিরপুরে হকার-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ ঘটনায় সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে মিরপুর-১০ এলাকায় ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন। তাদের সঙ্গে পুলিশও ছিল। একপর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে ১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা