ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডের বিভিন্ন প্রশাসনিক পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর হার্ডকপি জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩৯টি পদের কথা বলা হয়েছে। এর মধ্যে সহকারী কম্পট্রোলার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল গ্রেড-৬ অনুযায়ী ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১ জন, ফিজিওথেরাপিস্ট ২ জন, সেকশন অফিসার ১ জন, সহকারী উদ্যানতত্ত্ববিদ ১ জন, কালচারাল অফিসার ১ জন, সায়েন্টিফিক অফিসার ১ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-৯-এর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
প্রশাসনিক অফিসার পদে ১ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২ জন নেওয়া হবে। দুটি পদই গ্রেড-১০-এর, বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
ল্যাবরেটরি সহকারী পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি গ্রেড-১২-এর এবং বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা। উচ্চমান সহকারী পদে ৩ জন, ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) ১ জন, ক্যাটালগার ২ জন এবং গ্রন্থাগার সহকারী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-১৩-এর, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
ড্রাইভার (হেভি) পদে ২ জন নেওয়া হবে। গ্রেড-১৫-এর এ পদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি গ্রেড-১৬-এর, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৬ জন এবং বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি ও বুক সর্টার পদে ১ জন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-১৭-এর এবং বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
বাবুর্চি পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৮-এর এ পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। লিফটম্যান পদে ৫ জন নেওয়া হবে এবং এ পদটি গ্রেড-১৯-এর। এর বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
গ্রেড-২০-এ বৈদ্যুতিক হেলপার, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার ও মেকানিক হেলপার পদে ১ জন করে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অফিস সহায়ক পদে ১১ জন, অফিস সহায়ক কাম বাবুর্চি পদে ২ জন, প্লাম্বার হেলপার পদে ২ জন, বাস হেলপার পদে ২ জন এবং বাস ক্লিনার পদে ৩ জন নেওয়া হবে।
একই গ্রেডে মালি পদে ৫ জন, মাঠ সহকারী ১ জন, ওয়েল্ডিং হেলপার ১ জন, রাজমিস্ত্রি হেলপার ১ জন, সুইপার ৩ জন, হল অ্যাটেনডেন্ট (মহিলা) ১ জন, ক্যাশ কাউন্টার রক্ষক ১ জন এবং ডাইনিং অ্যাটেনডেন্ট পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-২০-এর এসব পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীকে jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্র, ডাউনলোড করা আবেদন ফরম ও পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে। ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা দিতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আর হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
আবেদনের শর্ত হিসেবে বলা হয়েছে, আবেদনকারীদের অফিস অনুযায়ী পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। আর পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদগুলোতে আগে যারা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি