ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা এবং অর্থনৈতিক দর্শন।
এ ছাড়া নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তাঁর সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব পালনে তাঁর ভূমিকা; জীবনের অন্তিম সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ এবং তাঁর নান্দনিকতা, রুচিবোধ ও ব্যক্তিত্বের বিভিন্ন দিকও স্মারকগ্রন্থে স্থান পাবে।
স্মারকগ্রন্থে খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ, নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর দর্শন ও নীতি নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।
এ ছাড়া সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিরোধী দলের ভূমিকা, নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংবাদপত্রের সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়েও লেখা চাওয়া হয়েছে।
স্মারকগ্রন্থে বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা, রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি ও সুশাসনসংক্রান্ত অভিজ্ঞতার পাশাপাশি জীবনের শেষ সময়ের চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর অবস্থান এবং রুচিবোধ, সৌন্দর্যচেতনা, আত্মমর্যাদাবোধ ও মানবিক গুণাবলির বিষয়গুলোও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট