ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ভারতীয় হাইকমিশনে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় আসেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক প্রতিনিধির এ বৈঠক তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ