×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সূচকের পতনে শেষ হলো সপ্তাহ, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার তাগিদ

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৫:০৭:২১

সূচকের পতনে শেষ হলো সপ্তাহ, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার তাগিদ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবসে এসে আবারও নিম্নমুখী প্রবণতার দেখা মিলল শেয়ারবাজারে। আজ (২৪ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন সমাপ্ত হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।

বাজারসংশ্লিষ্টদের মতে, আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হওয়ায় বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল—সূচক ও লেনদেন আরও এক ধাপ এগিয়ে যাবে। মধ্যাহ্ন পর্যন্ত সূচকে স্বাভাবিক ওঠানামাই চলছিল। কিন্তু এরপর সূচকের উত্থানের গতি কিছুটা স্তিমিত হয়ে পড়ে এবং সূচকের গতিধারা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। বাজারের এমন চিত্রকে অস্বাভাবিক কিছু বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। তবে আগামী দিনগুলোতে যেন এই নিম্নমুখী ধারা অব্যাহত না থাকে, সেদিকে নজর রাখতে হবে। অন্যথায় বাজার নিয়ে বিনিয়োগকারীরা আবারও হতাশায় ডুবে যেতে পারেন। তাই বাজারকে স্বাভাবিক ও গতিশীল রাখতে এখনই নিয়ন্ত্রক সংস্থার সজাগ হওয়া জরুরি। একই সঙ্গে বাজার নজরদারির মাধ্যমে বিনিয়োগকারীদের মনে বাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। তবেই বাজার টেকসইভাবে স্থিতিশীল হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫,৫৭৮.৩৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১,১১৫.৮৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১২.১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪১টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৭.১৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৭৫.৬৯ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত