ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক: মশক নিধন কার্যক্রমের জন্য ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এনফোর্সমেন্ট অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সমন্বয়ে উপসহকারী পরিচালক হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় এবং মশক নিধন কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছিল দুদক। মশা নিধনে ভেজাল কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অভিযান চালানো হয়। ওই অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি চক্র, ল্যাব কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন দুই জায়গাতেই একই ধরনের অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম-দুর্নীতি, মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক কেনা এবং সামাজিকভাবে ও বিজ্ঞানভিত্তিকভাবে কার্যকর প্রমাণিত না হওয়া বিভিন্ন কর্মসূচির নামে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে।
এদিকে, সিলেট অঞ্চলে অবস্থিত জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকের লেজারে পরিশোধিত বিল লিপিবদ্ধ করার ক্ষেত্রে কারসাজি করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এ অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের