ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে।
তবে নতুন বেতনকাঠামোর এই আদেশ সবার জন্য প্রযোজ্য নয়। প্রজ্ঞাপনে কয়েকটি শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে এর আওতার বাইরে রাখা হয়েছে। ফলে এসব শ্রেণির সদস্যরা এই আদেশ অনুযায়ী বেতন-ভাতা পাবেন না।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিবর্গকে নতুন বেতনকাঠামোর এ আদেশের বাইরে রাখা হয়েছে।
প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এ আদেশের আওতাভুক্ত নন। তবে প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীরা এর ব্যতিক্রম।
পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে না।
পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকদেরও নতুন বেতনকাঠামোর বাইরে রাখা হয়েছে।
এ ছাড়া শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) অথবা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা এ বেতনকাঠামোর আওতায় থাকবেন না। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিদেরও এ আদেশের বাইরে রাখা হয়েছে।
দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরাও নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন না। একইভাবে চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিরাও এ আদেশের আওতাভুক্ত নন।
সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা প্রজ্ঞাপনের বাইরে জুডিসিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত সাধারণ পে-স্কেলের গেজেটের পাশাপাশি বা ঠিক পরপরই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত