×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৪:২৯:২৯

ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট এন্ড ফ্রেশার্স রিসেপশন’। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) অনুষ্ঠানটির আয়োজন করে।

ডিইউকিউএস-এর সভাপতি রোদাবা জামান আদৃতার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান। এ সময় ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির কার্যনির্বাহী সদস্যগণও উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি সেগমেন্টে এ আয়োজন করা হয়। সেগুলো হলো ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ এবং নোভিস কুইজ। শুধু বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য নোভিস কুইজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জোনভিত্তিক কুইজ থেকে নির্বাচিত দল নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল ও সোলো কুইজ মেগা ফরম্যাটে দুটি রাউন্ডে অনুষ্ঠিত হয়। ইন্টার-ক্লাব সেগমেন্টে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী কুইজাররা অংশ নেন। ইন্টার-ডিপার্টমেন্ট সেগমেন্টে বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে অংশ নেয় ৭৯টি দল। আর ইন্টার-হল সেগমেন্টে অংশ নেন বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা।

সেগমেন্টগুলো কুইজমাস্টার হিসেবে পরিচালনা করেন মো. সিয়াম লাবিব, মো. রিফাত হোসেন, মোহাম্মদ আরিফ, হিমেল হাসান আকাশ, মো. আবির হোসেন, ফাতেহি নূর লিজা, সাব্বির হোসেন কাব্য, মেহের নিগার নাঈমা বিনতে আব্দুল্লাহ এবং শাহ মো. ইয়াসিন জাবেদ।

সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বদা দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত