ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৭৪তম ব্যাচের নবীন বরণ ও ৬৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবদুল করিম, অধ্যাপক ড. মো. এনামুল হক এবং অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগপ্রাপ্তির সঙ্গে তাদের দায়িত্বও বেড়েছে। নিজেদের মর্যাদা রক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য তাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। অ্যালামনাই হিসেবে বিভাগের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করার জন্য তিনি বিদায়ীদের প্রতি আহ্বান জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি