ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবি মার্কেটিং বিভাগের ৯০জন শিক্ষার্থীকে ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘MGI-MAA বৃত্তি’ প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ২৪ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MAA) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। MGI-MAA Scholarship শীর্ষক ১ কোটি টাকার স্থায়ী তহবিলের আয় থেকে এই বৃত্তি প্রদান করা হয়।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক বিশেষ অতিথি এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর্থিক সমস্যার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য এক কোটি টাকার একটি স্থায়ী তহবিল গঠন করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি অ্যালামনাই ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয়ভাবে একটি এন্ডাউমেন্ট ফান্ড গঠনের উপর তিনি গুরুত্বারোপ করেন।শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের উন্নয়নে তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানগুলো সহযোগিতা করলে সমাজ উপকৃত হবে। উল্লেখ্য, মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ সেশনের ১ জন, ২০২০-২০২১ সেশনের ২ জন, ২০২১-২০২২ সেশনের ২ জন, ২০২২-২০২৩ সেশনের ১৬ জন, ২০২৩-২০২৪ সেশনের ১৪ জন, ২০২৪-২০২৫ সেশনের ১৮ জন এবং ২০২৫-২০২৬ সেশনের ৩৭ জন-সহ মোট ৯০ জনকে বৃত্তি প্রদান করা হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা