×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরের ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:৩৭:১৫

সেপ্টেম্বরের ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৯৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত