×

ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এনআইএএনইআর-এ পিএইচডি চালুর বিষয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকার আলোচনা

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৩:১১:১৫

এনআইএএনইআর-এ পিএইচডি চালুর বিষয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকার আলোচনা

নিজস্ব প্রতিবেদক: কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এর অধ্যাপক ড. তায়ে ওয়া লি-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - কোইকা বাংলাদেশ ও ভুটানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুজিন কং, ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এর ড. জং ইউন, কোইকা বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সিউঙ্গা চো এবং কোইকা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. নূর চৌধুরী।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. নাদিম আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান, জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) পরিচালক নাহিদ উল মোস্তাক এবং এনআইএএনইআর-এর পরিচালক দীপালী রানী মল্লিক উপস্থিত ছিলেন।

বৈঠকে কোইকা’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর)-এ নার্সিং বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কোইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। গবেষণার মানোন্নয়নে বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ক সহযোগিতার পরিধি বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাংলাদেশে নার্সিং শিক্ষা ও গবেষণার প্রসারে এনআইএএনইআর-এ পিএইচডি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে তিনি অতিথিদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (এনআইএএনইআর) হলো বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের নার্সিং বিষয়ক স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। কোইকা-র অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইয়োনসেই ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং কর্তৃক ২০২৩ সালে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ