×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়

২০২৬ সেপ্টেম্বর ২৭ ২০:২২:৩১

তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহণ মন্ত্রণালয় তিনটি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

নিয়োগের মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন এবং অফিস সহায়ক পদে ১৮ জন নেওয়া হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: এই পদে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের সর্বনিম্ন গতি প্রয়োজন। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

এ পদের বেতন স্কেল (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

এ পদের জন্য কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

পদটির বেতন স্কেল (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।

অফিস সহায়ক: এ পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের বেতন স্কেল (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।

নিয়োগের এসব পদে আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ইএইচপি

ট্যাগ: সরকারি চাকরি চাকরির আবেদন সরকারি নিয়োগ অনলাইনে আবেদন এইচএসসি পাস চাকরি অফিস সহায়ক সরকারি চাকরি ২০২৬ সরকারি চাকরির খবর চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ স্নাতক পাস চাকরি এসএসসি পাস চাকরি নৌপরিবহণ মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৩ গ্রেড ১৬ নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরি নৌপরিবহণ মন্ত্রণালয়ে নিয়োগ নৌপরিবহণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ৩৫ জন নিয়োগ ৩ পদে নিয়োগ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাঁটমুদ্রাক্ষরিক চাকরি অফিস সহকারী চাকরি অফিস সহায়ক চাকরি গ্রেড ২০ কম্পিউটার প্রশিক্ষণ আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর আবেদন শেষ ২৭ অক্টোবর ২৭ অক্টোবর ২০২৬

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত