×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমন, উপাচার্যের শোক

২০২৬ অক্টোবর ০৪ ১৪:৩৮:০৪

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমন, উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ০৩ অক্টোবর ২০২৬ শনিবার দিবাগত রাত ১২:৩০টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক।

উপাচার্য বলেন, দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক স্মরণীয় হয়ে থাকবেন। তিনি প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন।

শোকবাণীতে উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত