ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভিসা আবেদনকারীদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। দূতাবাস বলেছে, আবেদনকারীর অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে সে সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই সাক্ষাৎকারে ভুল বা অসত্য তথ্য দিলে গুরুতর পরিণতি হতে পারে। এমনকি এর কারণে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকেন।
দূতাবাস আবেদনকারীদের সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর কোনো তথ্য না দিয়ে সম্পূর্ণ সত্য বলার ওপর গুরুত্ব দিয়েছে।
এতে আরও বলা হয়েছে, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তাঁর ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তাঁর ওপর চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত