ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে অবশেষে কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে অবশেষে কিছুটা কমেছে সোনার দাম। সব রেকর্ড ভেঙে আড়াই লাখ টাকা ছাড়ানোর পর প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের সোনার দাম আবারও আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার নতুন এই দাম আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কিছুটা কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে স্থানীয় বাজারে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখনো ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা (আগে ছিল ২,৫২,৪৬৭ টাকা)।
২১ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৩ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল