ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সিটি কর্পোরেশন-পৌরসভার তথ্য পাঠাতে ইসির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের সিটি কর্পোরেশনসহ সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। ইতোমধ্যে চিঠিটি দেশের সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের জন্য অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এসব তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। হার্ড কপি ও সফট কপি—উভয় মাধ্যমেই তথ্য প্রেরণের কথা বলা হয়েছে।
এর মধ্যে সিটি কর্পোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায়, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য একত্রিত করে অঞ্চলভিত্তিকভাবে সংকলন করবেন এবং তা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত