ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জ্বালানি সংকটে পেট্রোল-অকটেন সরবরাহ খুলে দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহে চাপ বাড়ার প্রেক্ষাপটে পেট্রোল ও অকটেনের ডিপো পর্যায়ের সরবরাহ সীমাবদ্ধতা তুলে নেওয়ার দাবি উঠেছে। পাম্প মালিকদের সংগঠন বলছে, সরবরাহ উন্মুক্ত করা হলে বর্তমান সংকট অনেকটাই কমে আসবে।
মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির বক্তব্য, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহ প্রায় ২৫ শতাংশ কমিয়ে রেশনিং করা হচ্ছে। এর ফলে অনেক পাম্পে প্রয়োজন অনুযায়ী জ্বালানি পৌঁছাচ্ছে না। একই সঙ্গে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ায় পাম্পগুলোতে গ্রাহকের চাপও বেড়েছে, ফলে জ্বালানি নিতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের চাহিদার একটি বড় অংশের পেট্রোল ও অকটেন দেশেই উৎপাদিত হয়। তাই এই দুই জ্বালানির সরবরাহ রেশনিং না করে ডিপো পর্যায়ে উন্মুক্ত করে দিলে পাম্পগুলোর ওপর চাপ কমবে এবং গ্রাহকদের মধ্যেও আস্থা তৈরি হবে। এতে বিদ্যমান সমস্যার প্রায় ৮০ শতাংশ সমাধান সম্ভব বলে সংগঠনটির দাবি।
সংগঠনটি আরও জানিয়েছে, রেশনিং ব্যবস্থা চালু থাকলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে না। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।
পাম্প মালিকদের এই সংগঠনের দাবি, দেশের জ্বালানি তেল ব্যবসায়ী ও ট্যাংকার মালিকদের বড় একটি অংশ তাদের সদস্য। তাই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক