ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৪ শিক্ষার্থী পেল 'চেয়ার’স অ্যাওয়ার্ড'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ার’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩তম ও ১৪তম ব্যাচের বিএসএস (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৭ জনকে এবং পিএমআইআর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৭জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আজ শনিবার বিভাগীয় মিলনায়তনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মুহাম্মদ আব্দুল মুহিত এবং পিএমআইআর প্রোগ্রামের পরিচালক অধ্যাপক এহসানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ার’স অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন, নূর নাহার সুকন্যা, কাজী আশজাদ হোসেন, রাফিউল করিম, তাহিয়া আফরা জান্নাতি, কাওসার উদ্দিন মাহমুদ, আনিম শাহরিয়ার মৌন, নুসরাত তাসনিম, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, সৈয়দা মুবাশ্বির মাহজাবিন নাহিয়ান, ফেরদৌসী জামান, মোজাহিদুর রহমান সুফি, আহমদ শামস কাদির, জাহিদুর রহিম, শেখ মোহাম্মদ হাসিব আজিজ, মোঃ শোয়েব রিফাত ওমি, মোঃ রফিকুর রহমান ও গাজী মোস্তফা ফুয়াদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ