ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকরা মাঠে থাকলে নির্বাচনের স্বচ্ছতা বাড়বে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ করতে সাংবাদিকদের সক্রিয় পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গণমাধ্যমের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করবে এবং জনআস্থা বাড়াবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সিইসি জানান, সাংবাদিকদের জন্য সংবাদ সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্বাচন কাভারে যাতে কোনো অপ্রয়োজনীয় জটিলতা না থাকে, সে বিষয়েও কমিশন সচেষ্ট থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি জানান। পাশাপাশি ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার ক্ষেত্রে চালু অনলাইন পদ্ধতি বাতিল করে আরও সহজ ও কার্যকর ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে এসব সমস্যা সমাধান না হলে তারা নির্বাচন কাভার করবেন কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করা হবে। বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের তাগিদও দেন তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ