ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ট্রেন ভ্রমণে যুক্ত হলো স্টারলিংক ইন্টারনেট সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দেশের রেলভ্রমণে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি। প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এর ফলে যাত্রীরা ট্রেনের ভেতর বসেই ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে এই সেবা চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে তিনটি ট্রেনের যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। এগুলো হলো পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।
এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় বিএসসিএল এই কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। এ উপলক্ষে তিনি বুধবার দুই দফায় পরিদর্শন করেন এবং পরীক্ষামূলক কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, সরকারের ডিজিটাল উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিএসসিএল দেশের কানেক্টিভিটি বাড়াতে কাজ করছে। চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু হলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন এবং রেল ভ্রমণ হবে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও ব্যস্ত আন্তঃনগর ট্রেনগুলোতেও স্থায়ীভাবে স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হবে। এতে যাত্রীরা ট্রেনে বসেই ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস কিংবা অফিসের কাজ করতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের