ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মতিউর রহমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্র মালিকদের শীর্ষ সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। ২০২৬–২৭ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটিতে তিনি সংগঠনটির নেতৃত্ব দেবেন।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এক সভায় নোয়াবের নতুন কমিটি গঠন করা হয়। সভায় কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউএজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন।
কমিটির অন্য সদস্যরা হলেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)