ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৩০ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীসহ দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর ব্যাপক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণায় সরগরম থাকবে রাজপথ। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনের জনসভা, গণসংযোগ ও ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবেন শীর্ষ নেতারা।
বিএনপির কর্মসূচি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুর ২টায় রংপুরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় বক্তব্য দেবেন। এর আগে তিনি জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এদিকে, বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে ঢাকার গুলশানে সংবাদ সম্মেলন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ঢাকা-৬ আসনে দিনভর গণসংযোগ করবেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
জামায়াত আমিরের সফর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ থেকে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফর শুরু করছেন। সকালে ফেনীতে জনসভার মাধ্যমে সফর শুরু করে পর্যায়ক্রমে নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসাম ও কুমিল্লায় পৃথক পৃথক জনসভায় অংশ নেবেন তিনি।
নাহিদ ইসলামের ইশতেহার ঘোষণা:
ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সকালে নিজ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। এরপর বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে তারুণ্য ও মর্যাদার অঙ্গীকার নিয়ে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা করবেন তিনি।
অন্যান্য কর্মসূচি:
ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইবরাহীম আজ বিকেলে ডেমরায় জনসভা করবেন। ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক দিনভর গণসংযোগ ও মতবিনিময় করবেন। এদিকে, ময়মনসিংহ কারাগার থেকে পলাতক কয়েদি গ্রেফতার প্রসঙ্গে বেলা ১১টায় ব্রিফিং করবে র্যাব-১৪। এছাড়া পেশাগত দাবি আদায়ের লক্ষ্যে আজ বাদ জুমা সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ