ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
জামায়াত আমিরের ‘বিরূপ’ মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, জামায়াতে আমিরের দেওয়া ওই স্ট্যাটাসে নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারীদের তিনি অবমাননাকর ভাষায় আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে তীব্র প্রতিবাদ শুরু হলে তিনি দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছিল।
রাকিব বলেন, যদি সত্যিই আইডি হ্যাক হয়ে থাকে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে নিজের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারতেন। তার কাছে সেই সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিবাদের ঝড় ওঠার পর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দলের পক্ষ থেকে নারীরা কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় তিনি এক্সে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।
তিনি বলেন, পরে দাবি করা হয় তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার ও তথ্য যাচাই করতে জানে। একটি ভেরিফায়েড আইডি হ্যাক হলে তাৎক্ষণিকভাবে কয়েক মিনিটের মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব - এ ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয়।
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)