ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সোনার বাজারে ফের বড় দরপতন, ভরিতে কত কমল?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামের অস্থিরতা থামছেই না। গত সপ্তাহের রেকর্ড দাম বাড়ার পর এবার বড় ধরনের দরপতনের খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দর ঘোষণার পর থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের কারণে দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পরপরই প্রতি আউন্স সোনার দাম প্রায় ২০০ ডলার কমে ৪ হাজার ৬৫১ ডলারে নেমে আসে, যা গত সপ্তাহে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায়।
তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি ৭ হাজার ২৯০ টাকায় বিক্রি হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে সোনার বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা দেয়। গত বৃহস্পতিবার এক লাফে ১৬ হাজার টাকার বেশি বেড়ে দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছালেও, শুক্রবার ও সোমবার পর পর দুই দফা কমানোর ফলে দাম কিছুটা স্বাভাবিক স্তরে ফিরে আসছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারের অস্থিরতার কারণেই দেশের বাজারে এমন দ্রুত উত্থান-পতন ঘটছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল