ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর আত্মহ'ত্যা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা অদম্য মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলী আর নেই।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ায় নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। তার ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
অনন্যের শিক্ষাজীবন ছিল যেমন গৌরবের, তেমনি চরম সংগ্রামের। পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি তিনি মেধা বৃত্তিও পেয়েছিলেন। তবে কলেজে ওঠার পর শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়। ষষ্ঠ শ্রেণি থেকে গ্যাস্ট্রিক আলসারের জটিলতায় ভোগার পাশাপাশি এসএসসির পর তিনি মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার, ওসিডি এবং অ্যাংজাইটিতে আক্রান্ত হন। মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা থেকে দূরে থাকতে হয় তাকে। এ সময় ঢাকা ও যশোর ছাড়াও উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরেও নেওয়া হয়েছিল তাকে।
দীর্ঘ বিরতি ও মানসিক যন্ত্রণার সাথে লড়াই করে ২০২১ সালে পুনরায় উচ্চমাধ্যমিকে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন অনন্য। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ১০৩ দশমিক ৯৫ নম্বর (মূল পরীক্ষায় ৮৩.৯৫) পেয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন এবং ইংরেজি বিভাগে ভর্তি হন। সে সময় তার এই অভাবনীয় সাফল্যের গল্প দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল।
তার মৃত্যুর বিষয়ে পরিবার জানায়, অনন্য দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা, সেই দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত