ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
চাঁদপুরের হাজীগঞ্জে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে সীমিত পরিসরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাদ্রা এলাকার মাওলানা আবু বক্করের নেতৃত্বে জামাতে ৭ জন মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রার দরবার শরীফে পীর মাওলানা ইসহাক সাহেবের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। চাঁদপুর জেলার মোট ৪০টি গ্রামের মধ্যে হাজীগঞ্জের ৭–৮টি গ্রামের মুসল্লিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জামাত শেষে উপস্থিত মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। সেই সঙ্গে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ৭ জন মুসল্লি নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ