ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে আজ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের আর্থিক কার্যক্রম সচল রাখতে আজ (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি লেনদেন নির্বিঘ্ন রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নির্ধারিত কিছু শাখা বৃহস্পতিবার সীমিত জনবল দিয়ে খোলা রাখা হয়েছে, যেখানে মূলত পোশাক খাত সংশ্লিষ্ট জরুরি ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিন ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হলেও গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।
দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি থাকবে বলে জানানো হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হলেও শিল্প খাতের প্রয়োজন বিবেচনায় এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা খোলা রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় কার্যক্রম চালাচ্ছে।
অন্যদিকে ব্র্যাক ব্যাংক মতিঝিল, টঙ্গী, জয়দেবপুর, রংপুর, গুলশানসহ একাধিক শাখায় সেবা দিচ্ছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুর অঞ্চলের পাশাপাশি পাবনা ও বগুড়ার কিছু শাখা খোলা রেখেছে। এনসিসি ব্যাংকও মতিঝিল, সাভার, বাইপাইলসহ গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক শিল্পাঞ্চলভিত্তিক শাখায় সীমিত পরিসরে লেনদেন চালু রেখেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। মূল লক্ষ্য হচ্ছে, ঈদের আগে পোশাকশিল্পের আর্থিক কার্যক্রম সচল রেখে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের