ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ক্যাম্পাস থেকে সংসদ: ঢাবির এক হল থেকেই ৫ এমপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চেনা ক্যাম্পাস আর কবি জসীম উদ্দীন হলের স্মৃতিবিজড়িত দিনগুলো পেছনে ফেলে তারা এখন দেশের নীতি-নির্ধারক। ছাত্রজীবনের সতীর্থ থেকে আজ তারা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে এক ফ্রেমে বন্দি হলেন ঢাবির কবি জসীম উদ্দীন হলের সাবেক এই পাঁচ শিক্ষার্থী।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া এই পাঁচজন হলেন— এবিএম মোশাররফ হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও ড. আতিক মুজাহিদ।
জানা গেছে, এই পাঁচ সংসদ সদস্যের মধ্যে চারজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এবং একজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমান মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদের মধ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে এবিএম মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসন থেকে শহিদুল ইসলাম বাবুল এবং নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসন থেকে ফজলে হুদা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। অন্যদিকে, কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সংসদের প্রথম অধিবেশনে যোগদানের পর এবিএম মোশাররফ হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও আতিক মুজাহিদ।"
একই হলের পাঁচজন সাবেক শিক্ষার্থীর এমন সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশেষ করে জসীম উদ্দীন হলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিনন্দন জানিয়ে বলছেন, ছাত্র রাজনীতির সঠিক চর্চা ও মেধার সমন্বয় ঘটলে এভাবেই দেশ ও দশের সেবা করা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক