ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টার ফোন হ্যাক, অর্থ না দিতে ফেসবুকে সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল অপরাধের শিকার হয়েছেন সরকারের এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা। প্রতারকচক্র তাঁর পরিচয় ব্যবহার করে অর্থ হাতানোর চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই সবাইকে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি জানান, তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি হ্যাকড হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি সাধারণ মানুষ ও পরিচিতজনদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
ফেসবুক পোস্টে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, তাঁর পক্ষ থেকে কাউকে ফোন বা বার্তার মাধ্যমে কোনো ধরনের আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে না। এমন কোনো অনুরোধ এলে তা সম্পূর্ণভাবে উপেক্ষা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মুহাম্মদ ফাওজুল কবির খান। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের