ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইডিসিএল এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মো. আ. সামাদ মৃধার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুই সদস্যের একটি অনুসন্ধান দলের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ইডিসিএলের বিভিন্ন ক্রয় কার্যক্রমে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা বিদেশে পাচারের সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত। তিনি দেশত্যাগের চেষ্টা করছেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে।
দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত কিংবা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন রহিত করা জরুরি।
এমন প্রেক্ষাপটে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় মো. আ. সামাদ মৃধার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)