ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বৈষম্যহীন নবম পে স্কেলের দাবিতে চবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ দাবিতে সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, শিক্ষক সমাজ এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ একমত। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা। দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে এই সংকট আরও গভীর হবে।
প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, আমরা দীর্ঘদিন ধরে চরমভাবে বঞ্চিত। অন্তর্বর্তী সরকার অনেক ইতিবাচক উদ্যোগ নিলেও পে স্কেলের প্রশ্নে তারা ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বতন্ত্র পে স্কেল রয়েছে, অথচ আমাদের দেশে ২০১৫ সালের পর কোনো হালনাগাদ হয়নি। ১১ বছর আগের পে স্কেল বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। আজ মানববন্ধন ও মিছিল হয়েছে এবং আগামীকাল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।
ডেপুটি রেজিস্ট্রার শহীদুল হক বলেন, ২০০৯ সালের পে স্কেল বর্তমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে মানানসই নয়। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
ডেপুটি রেজিস্ট্রার আব্দুর সবুর বলেন, আমরা অবিলম্বে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন চাই। সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেবে এই প্রত্যাশা থেকেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। দাবি পূরণ হলে আমরা স্বাভাবিক কর্মস্থলে ফিরে যেতে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত