ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল গঠন
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের সঙ্গে দ্রুত সমন্বয়ের লক্ষে এই বিশেষ সেল কাজ করবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা অভিযোগ জানাতে সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের জন্য ২৪ ঘণ্টা যোগাযোগের নির্দিষ্ট টেলিফোন ও মোবাইল নম্বর চালু করা হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বরসমূহ:
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩।
এছাড়া মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের জন্য ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে এই সেল সার্বক্ষণিক তৎপর থাকবে। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)