ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (২ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক নির্বাচনি প্রচারণায় নামছেন প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক নজরে দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ:
রাজধানীতে বিএনপির নির্বাচনি তৎপরতা:
ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ দুপুর ১টা থেকে তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালাবেন। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ১১টা থেকে গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী প্রচারণা চালাবেন; তার যাত্রা শুরু হবে গেন্ডারিয়া সামাজিক কেন্দ্র থেকে। অন্যদিকে, ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক মিরপুর-১২ নম্বর ও সংলগ্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। সিরামিক রোডের অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকা থেকে তার প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি:
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার কৌশল নির্ধারণ এবং প্রতিটি ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের এজেন্ট ঘোষণা করার লক্ষে আজ দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াত আমিরের নির্বাচনি জনসভা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ চট্টগ্রাম বিভাগে নির্বাচনি সফরে থাকবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি কক্সবাজার সদরে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলাসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জনসভায় অংশ নেবেন তিনি।
নির্বাচন ঘনিয়ে আসায় সারা দেশে আজ উৎসবমুখর ও সরগরম নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত