ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ডাকসুর উদ্যোগে ‘বিশ্ব হিজাব দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হিজাব দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হিজাব র্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে একটি বিশাল ‘হিজাব র্যালি’ বের করা হয়। ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, "হিজাব কেবল একটি পোশাক নয়, এটি বিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক। সম্প্রতি ঢাবিসহ দেশের বিভিন্ন স্থানে হিজাব পরিহিত নারী ও শিক্ষার্থীদের যে হয়রানির শিকার হতে হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।" বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: মর্যাদা ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ। গবেষক ড. নাজমুন নাহার ও রাইসা রিফাত জুয়িনসহ অন্যান্য বক্তারা হিজাবের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবি অধ্যাপক শামীমা তাসনীম এবং জেন্ডার গবেষক সুমাইয়া রাবেয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিবসটি উদযাপন উপলক্ষে ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ নারী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)