ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
ঢাবিতে শোকজের জবাব দিয়েছে ৮৩ ছাত্রলীগ নেতা
নিজেস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ৪০৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে মাত্র ৮৩ জনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শোকজের জবাব দিয়েছেন।
গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শোকজ নোটিশ জারি করে, যার উদ্দেশ্য ছিল কেন এই নেতাকর্মীদের স্থায়ীভাবে শাস্তি দেওয়া হবে না তা জানতে। তবে এখন পর্যন্ত অনেকেই তা অনুধাবন বা প্রতিক্রিয়া জানাননি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ এই তথ্য জানান। এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনও তুলে ধরা হয়।
প্রক্টর জানান, ৮৩ জন শিক্ষার্থী লিখিতভাবে বা অনলাইনের মাধ্যমে জবাব দিয়েছেন। তাদের দেওয়া ব্যাখ্যা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও হলগুলোতে চিঠি পাঠানো হয়েছে। জবাবের যৌক্তিকতা এবং শিক্ষার্থীর একাডেমিক অবস্থানের সাথে মিলিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, চলতি সপ্তাহে সভা করে এই ৮৩ জন শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা এখনও জবাব দেননি, তাদের বিষয় আসন্ন শৃঙ্খলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হবে।
ডাকসু নেতারা জানান, দেড় বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। সংবাদ সম্মেলনে ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১২৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী তদন্তে মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। শোকজ নোটিশে বলা হয়েছিল, সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে