ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর বার্তা ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসনের কোনো সদস্য নিরপেক্ষতা হারালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা অংশ নেন।
নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এটি নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। ভোটার যে দলের হোক না কেন, সবার জন্য সমান নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমেই বিজয়ী হতে হবে; কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর কেউ এমন চিন্তা করলেও তা যেন বাস্তবায়ন করতে না পারে সে ব্যবস্থাও নিতে হবে। একই সঙ্গে নির্বাচনকে উৎসবমুখর করতে এবং সব পক্ষকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে বাড়লো সোনার দাম
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের