ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা জানালেন রাফি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাগছাস নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
রাফি তার পোস্টে উল্লেখ করেন, "আমি রাজনীতিতে নতুন। বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।"
তিনি আরও বলেন, "ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেক সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের প্রতি আমার সহযোগিতা থাকবে।"
নির্বাচনে অংশ না নিতে রাজনৈতিক চাপ প্রসঙ্গে রাফি লিখেছেন, "কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তাছাড়া নির্বাচনের বাইরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট যেকোনো কাজে প্রতিবারের মতো আমার সরব অংশগ্রহণ থাকবে। আমি সাংগঠনিক কাজে মনোযোগ চাই। আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা আমার কাছে মুখ্য বিষয়।"
তিনি তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "যারা আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, সাহস দিয়েছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার সব শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা আমার আজীবন কাম্য। আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের আলোচনা-সমালোচনায় সব ভুল শুধরে নিয়ে প্রতিনিয়ত নতুন করে আগামীর পথ চলতে চাই। আমাকে দোয়ায় রাখবেন। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে! ইনকিলাব, জিন্দাবাদ।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি