ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের প্রলোভনে ফেলার নতুন কৌশল নিয়েছে এক শ্রেণির প্রতারক চক্র। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে তারা লোভনীয় বার্তা ছড়িয়ে প্রথমে সামান্য মুনাফা দেখায়। পরে অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের বিনিয়োগ আদায় করে নেয়। একপর্যায়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ব্লক করে দেয়।
এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারণে প্রতারণা প্রতিরোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) একটি চিঠি দিয়েছে সংস্থাটি।
প্রতারণার কৌশল
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, প্রতারকরা মোবাইল অ্যাপভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের অর্থ আটকে গেছে দাবি করে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করে। পরবর্তীতে তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সম্প্রতি কমিশন একটি প্রতারণামূলক হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পেয়েছে এবং সেটি বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার অনুরোধ করেছে।
প্রতারণায় যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম পেজ ও গ্রুপ
বিএসইসি জানিয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও আইডির মাধ্যমে শেয়ারবাজারে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব কার্যক্রম আইনসম্মত নয়, কারণ ২০১৩ সালের নিয়ম অনুযায়ী কেবলমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোই গবেষণা প্রতিবেদন প্রকাশ বা শেয়ারদরের পূর্বাভাস দিতে পারে। এ ধরনের প্রতারণা থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বিশেষ আহ্বান জানিয়েছে কমিশন।
প্রকাশিত তালিকায় রয়েছে—
• শখের শেয়ার বাজার
• BD STOCK EXCHANGE (DSE & CSE)
• বাজার বিশ্লেষণ
• PUBLIC BUSINESS CLUB
• Planned Investment
এছাড়া আরও কয়েকটি আইডি ও গ্রুপ রয়েছে, যেগুলোর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বিনিয়োগকারীদের প্রতি সতর্কবার্তা
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, “প্রতারকরা নানা প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। প্রতারণা ঠেকাতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এসব আইডি ও গ্রুপ ট্র্যাক করার ক্ষমতা বিএসইসির নেই। এজন্যই এনটিএমসির সহযোগিতা নেয়া হচ্ছে।”
অতীত উদ্যোগ ও বর্তমান বাস্তবতা
২০২৪ সালে তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এনটিএমসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছিলেন। এ চুক্তি হলে বিনিয়োগকারীর অনলাইন কার্যক্রম ও ভয়েস কল রেকর্ড করার ক্ষমতা পেত এনটিএমসি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত বছরের ২৯ আগস্ট সেই প্রস্তাব বাতিল করেন।
তবে বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষায় আইনানুগ সব পদক্ষেপ তারা অব্যাহত রাখবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণা দমনে সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি