ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন, দাবি জানিয়ে যে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হোক। কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীর প্রতীক সেতারা বেগম’ রাখা হোক। একই সঙ্গে, জুলাই গণহত্যায় সমর্থন দেওয়ার কারণে ঢাবির কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার বাবা শেখ মুজিব। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের প্রতীক মুজিবুরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশাপাশি জুলাইয়ে যারা গণহত্যায় সমর্থন দিয়েছে, তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি