ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্র-জনতা, পরবর্তী কর্মসূচি কাল
নিজস্ব প্রতিবেদক: টানা ছয় ঘণ্টা অবরোধ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর অবশেষে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন বিক্ষোভকারী ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্তের দাবি এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে এই অবরোধ শুরু হয়েছিল।
রাত সাড়ে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নির্দেশে বিক্ষোভকারীরা শাহবাগ ত্যাগ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে শাহবাগে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, “হামলাকারী দুই পুলিশ কর্মকর্তাকে কেবল সাময়িক বহিষ্কার করা হয়েছে—এমন দায়সারা সিদ্ধান্ত আমরা মানি না। আমরা প্রচলিত আইনের মাধ্যমে আজরাতের মধ্যেই তাদের বিচার চাই।”
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলার নির্দেশ দিয়েছেন এবং যারা তা বাস্তবায়ন করেছেন, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”
উল্লেখ্য, বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি হয়। এতে বহু শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হন। দীর্ঘ সময় শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় রাজধানীর একটি বড় অংশে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর রাত পৌনে ১১টার দিকে শাহবাগ এলাকায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে