×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শাহবাগে ৫ ছাত্র সংসদের বিশাল জমায়েত, গণভোটে ‘হ্যাঁ’র ডাক

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:৪৫:৫৩

শাহবাগে ৫ ছাত্র সংসদের বিশাল জমায়েত, গণভোটে ‘হ্যাঁ’র ডাক

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার দাবিতে রাজপথে নেমেছে দেশের প্রধান পাঁচটি নির্বাচিত ছাত্র সংসদ। ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ’ রুখে দিয়ে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বরে ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’-এর ব্যানারে এই বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং জকসু’র নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।

গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা যখন শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করছি, তখন রাষ্ট্রের একটি অংশ, মিডিয়া এবং দিল্লির তাবেদাররা ‘না’-এর পক্ষে কাজ করছে। এই শত্রুরা বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। কালচারাল ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তিকে আমরা কোনোভাবেই সফল হতে দেব না।”

তিনি জাতীয় পার্টির কড়া সমালোচনা করে বলেন, “জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে জাতীয় পার্টি ও জিএম কাদের। তাদেরকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।” একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “কেউ কেউ ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছেন। বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর যে সমাজ কাঠামোর স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার তা বাস্তবায়নে এবং খুনিদের বিচারে ব্যর্থ হয়েছে। নতুন সরকারে যেন পুরোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্যই আমাদের এই লড়াই। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও কাঠামোগত সংস্কারের লক্ষে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে।”

গণজমায়েত চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ এবং ‘হ্যাঁ-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন’—এমন নানা স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত