ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
সরকার ফারাবী: বহু প্রতীক্ষিত ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মিনি-নিলাম এখন শেষ পর্যায়ের দিকে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে চলছে নিলামের অ্যাক্সিলারেটেড রাউন্ড। ৩৬৯ জন ক্রিকেটারের মধ্য থেকে সর্বোচ্চ ৭৭ জনকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ মুহূর্তে একের পর এক বড় চমকে সরগরম নিলাম মঞ্চ এর মধ্যেই জানা গেল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের ভাগ্য।
KKR-এ মুস্তাফিজুর রহমান
নিলামের সবচেয়ে বড় চমক! ত্রিমুখী লড়াইয়ের পর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই বাঁহাতি পেসারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস, পরে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও KKR। তীব্র বিডিং শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা।
KKR-এ টিম সেইফের্ট
নিউ জিল্যান্ডের মারকুটে ব্যাটার টিম সেইফের্ট-কে দেড় কোটি টাকা বেস প্রাইসে দলে নেয় KKR। বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে থাকায় বেস প্রাইসেই তাঁকে পেয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি।
গুজরাটে জেসন হোল্ডার
অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার-কে নিয়ে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যে বিডিং যুদ্ধ হয়। শেষ পর্যন্ত ৭ কোটি টাকায় হোল্ডারকে দলে নেয় গুজরাট টাইটান্স (GT)।
এই রাউন্ডে অবিক্রীত
এই রাউন্ডে দল পাননি, মাইকেল ব্রেসওয়েল, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস ও জশ ইংলিস।
KKR-এ ফিরলেন রাহুল ত্রিপাঠি
৭৫ লাখ টাকা বেস প্রাইসে রাহুল ত্রিপাঠি-কে আবারও দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্স।
দিল্লিতে পাথুম নিশঙ্কা
শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার পাথুম নিশঙ্কা-কে নিয়ে KKR ও দিল্লির মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ৪ কোটি টাকায় তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস (DC)।
নিলামের শেষ পর্বে এখনও আরও চমক অপেক্ষা করছে, বাড়ছে উত্তেজনা।
বিশেষ আকর্ষণ: DUAANEWS -এ নিরবিচ্ছিন্ন লাইভ স্ট্রিমিং
সরাসরি দেখবেন যেভাবে:
এদিক–ওদিক ঘুরে সময় নষ্ট না করে IPL 2026 মিনি-নিলাম লাইভ দেখুন সরাসরি আমাদের ওয়েবসাইট DUAANEWS এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি