ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
হাদি হ'ত্যা মামলায় নতুন মোড়: ১২৭ কোটির ব্যাংক লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খান ও তার সহযোগীদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি সূত্র জানায়, ঘাতক ফয়সাল ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এত বিপুল পরিমাণ টাকা কোথায় থেকে এলো এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে ফয়সালের বিরুদ্ধে মানিলন্ডারিং বা মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যায় সরাসরি অংশ নেয় এই ফয়সাল করিম। চাঞ্চল্যকর তথ্য হলো, এই আততায়ী হাদির সঙ্গে সখ্য গড়ে তুলে তার নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছিল। এর আগে সে ঢাকার মোহাম্মদপুর শাখা ছাত্রলীগের নেতা ছিল। এছাড়া ৫ আগস্টের পর একটি ডাকাতি মামলায় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে।
এই বিশাল অংকের টাকা কি হাদি হত্যাকাণ্ডের কোনো ‘কন্ট্রাক্ট মানি’ কি না অথবা এর পেছনে কোনো দেশি-বিদেশি মহলের অর্থায়ন রয়েছে কি না—সিআইডির এই অনুসন্ধান থেকে তা বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ