ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রেমিট্যান্সের জোয়ার: ২০ দিনে দেশে এল ২১৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৮৬ লাখ ডলার।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আসা মোট রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার।
মাসিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। এরপর ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আসে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার এবং ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার।
এর আগে গত নভেম্বর মাসে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি এবং ২৬৮ কোটি ডলার। উল্লেখ্য, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক