ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
রিজার্ভে স্বস্তির খবর, ফের ঊর্ধ্বমুখী বৈদেশিক মুদ্রা
নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার মজুতে আবারও কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক লেনদেন ও প্রাপ্তির কারণে রিজার্ভে এই বৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৪ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এর আগে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এক সপ্তাহের ব্যবধানে উভয় সূচকেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়, যা দেশের বাস্তব বৈদেশিক সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ