ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। একই সময়ে মুরবান ক্রুডের দামও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও প্রাকৃতিক গ্যাসের দামে কিছুটা পতন হয়েছে।
ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সোমবার টোকিও সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩১ ডলার। আগের দামের তুলনায় এ দাম ৬ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের সরবরাহপথ ঘিরে অনিশ্চয়তাই তেলের বাজারে অস্থিরতার প্রধান কারণ। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে লেনদেন হওয়া তেলের দামে অতিরিক্ত ঝুঁকির প্রভাব পড়ছে।
সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক হলো ব্রেন্ট ক্রুড। হরমুজ প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কায় এ তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য বা ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হয়েছে।
সাম্প্রতিক বাজার তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান ব্যারেলপ্রতি ১১ ডলারের বেশি হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিকভাবে পরিবহন করা তেল সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে বেশি থাকায় দুই ধরনের তেলের দামের ব্যবধানও বাড়ছে।
গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের বাজারে ট্যাংকার সংকটও দাম বাড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়েছে। পাশাপাশি তেল পরিবহনে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় অপরিশোধিত তেল সরবরাহের খরচও বাড়ছে।
বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর প্রভাবে এশিয়ার ক্রেতাদের কাছে অপরিশোধিত তেল পৌঁছাতে মোট ব্যয়ও বেড়ে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী