×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

২০২৬ অক্টোবর ০৬ ১০:৪৪:০৪

প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ঋণসংক্রান্ত চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইআরডির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিতে সই করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের অর্থ ‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে ব্যয় করা হবে। চলতি বছর শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পটি বাস্তবায়ন করবে অর্থ বিভাগ। এ কাজে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সহায়তা করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত