ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসকে হেনস্থার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকেরা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে সরকার তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্থার শিকার হন ড. মুহাম্মদ ইউনূস।
ঘটনার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করে জাহেদ উর রহমান বলেন, “আমরা বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, তা আনচ্যালেঞ্জড যাবে না, প্রশ্নই আসে না।”
এর আগে গত মাসে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও হেনস্থার শিকার হয়েছিলেন। ওই ঘটনায়ও আওয়ামী লীগ সমর্থকেরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অভিনেত্রী বাঁধনকে হেনস্থার ঘটনায় সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছিল, ড. ইউনূসের ঘটনায়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিতে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক